বিশেষ প্রতিনিধি :: সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথে এবারও হাজী আবুল কাশেম মেমোরিয়াল ট্রাস্ট ইউকের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দৌলতপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের দ্ররিদ্র মানুষের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে । বৃহস্পতিবার অপরাহ্নে বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের হাসনাজী বন্দর বাড়ী গ্রামের মরহুম হাজী মোঃ আব্দুল আশিম ও মরহুম হাজী মোঃ আবুল কাশেম এর বাড়ীতে এই খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথে দ্ররিদ্রদের মধ্যে আবুল কাশেম মেমোরিয়াল ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০৩:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সভায় বক্তারা প্রতিবারের ন্যায় এবারও সূদূর প্রবাস থেকে হাজী আবুল কাশেম মেমোরিয়াল ট্রাস্ট এলাকার দ্ররিদ্র মানুষের কল্যানে যে মহতি কাজ করছেন তা প্রশংসার দাবিদার। নেতৃবৃন্দ বলেন এই ট্রাস্টের মত প্রবাসীরা ও সমাজের বিত্তবানরা অন্তত প্রতি রমজান ও ঈদে দ্ররিদ্র মানুষের সেবায় এগিয়ে আসেন তা হলে বিশ্বনাথে অন্তত ক্ষুধার জন্য কেউ রমজানে অভূক্ত থাকবে না । বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় হাসনাজী, পাড়ুয়া ও দৌলতপুর গ্রামের ১১৫ টি পরিবারকে ট্রাস্টের পক্ষ থেকে রমজানের খাদ্য সামগ্রী প্রদান করা হয় । ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি মোহাম্মদ মানিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ফখরুল ইসলাম খান , বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জামাল উদ্দিন ও বিশ্বনাথের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক ১ম পূর্ণাঙ্গ ওয়েবসাইট আমার বিশ্বনাথ ডটকম এর প্রকাশক ও সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের ।
প্রসংগত যুক্তরাজ্যের বাঙালী অধ্যুষিত ওল্ডহাম সিটির চাডারটন এলাকায় প্রতিষ্টিত চাডারটন মসজিদের প্রতিষ্টাতা ও বিশিষ্ট কমিউনিটি নেতা হাজী মোঃ আবুল কাশেমের ইন্তেকালের পর তার স্মৃতির উদ্দেশ্যে তার একমাত্র কন্যা , চার পুত্র ও তিন ভাতিজা আর্তমানবতার সেবার লক্ষ্যে গঠন করেন এই ট্রাস্ট । যা বিগত কয়েক বছর ধরে প্রতিবৎসর রমজানের খাদ্য সামগ্রী বিতরণ ,শীতের কম্বল বিতরণ , বিনামূল্যে চিকিৎসা প্রদান , বিবাহ সহায়তা , চিকিৎসা সহায়তা ও গৃহ নির্মানে আর্থিক সহায়তা প্রদান সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।





























