১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে ‘দৈনিক ভোরের ডাক’ পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- Update Time : ০৪:৫৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৯মার্চ) সন্ধ্যায় বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক ভোরের ডাক পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি জামাল মিয়ার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দুলাল আকন্দ, তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাস, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, মো, আবুল কাশেম, ব্যবসায়ী রিপন মিয়া, লাল মিয়া, বাদল বৈদ্য, সংগঠক আব্দুস সালাম মুন্না প্রমুখ।





























