বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন
- Update Time : ০৯:৫০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: ‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ এপ্রিল) দুপুর ২টায় বাসিয়া ব্রিজের উপরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং কামাল বাজার ফাজিল মাদ্রসার অধ্যক্ষ মুফতি একেএম মনোহর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তর বিশ্বনাথ আলী আমজদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. নেছার আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক, দূর্নীতি প্রতিরোধ কমিটি বিশ্বনাথ উপজেলা শাখার সহ-সভাপতি, কবি সাইদুর রহমান সাঈদ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমির আলী, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. মধু মিয়া, হাজী মঈনুর রহমান, রামপাশা ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল আহাদ। মানববন্ধনে বক্তারা বলেন, যে সকল শ্রেণীর লোক দুর্নীতিগ্রস্থ মানুষের সাথে আপোষ করে। এদের সাথে আপোষ করা যাবে না। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে দেশ থেকে দুর্নীতি প্রতিরোধ করা কঠিন হবে।
মানববন্ধনে এলাহাবাদ মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহের মোহাম্মদ হোসাইন, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিক হাসান, দুর্নীতি প্রতিরোধ কমিটি দৌলতপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ডা. বিভাংশু গুণ বিভু, রামপাশা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক নবীন সোহেল, উপজেলা কমিটির সদস্য সৌমিত্র ধর, ব্যবসায়ী হাজী আব্দুন নূর, শিক্ষক খয়ের আহমদ, সাংবাদিক মিছবাহ উদ্দিন, শফিকুল ইসলাম শফিক, আব্দুস সালাম, সরকারী কর্মকর্তা সুভাষ পাল, সংগঠক নন্দ গোপাল দে, ফজলুর রহমান, ভাষ্কর দেব, রঞ্জিত মালাকার, ফজল খান, মাজহারুল ইসলাম, রোশন আলী, সামছুল কবিরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।





























