০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে ঝাড়ু মিছিল

  • Update Time : ০২:২৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রদলের নব-গঠিত কমিটিকে প্রত্যাখন জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ঝাঁড়ু মিছিল ও পথসভা করেছে। গতকাল বুধবার বিকেলে স্থানীয় নয়াবন্দর বাজার থেকে মিছিল বের হয়ে বন্ধুয়া চৌরাস্তা মুখে এসে পথসভায় মিলিত হয়।

খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রদলের নব-গঠিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (পদত্যাগকারী) নোমান আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম- সম্পাদক (পদত্যাগকারী) ইসলাম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন দফতর সম্পাদক (পদত্যাগকারী) নাজমুল ইসলাম, ইউপি ছাত্রদল নেতা তাহিদ খান, গোলজার আহমদ, আল আমিন, আব্দুল হাকিম।

সভায় বক্তারা বলেন, খাজাঞ্চী ইউনিয়নে অছাত্র-অযোগ্য নেতাদের দিয়ে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। যারা অতীতে আওয়ামী লীগের এজেন্ট হয়ে এলাকায় কাজ করেছিল। বিতর্কিত নেতাদের কমিটিতে রাখা হয়েছে। আমরা এ বিতর্কিত নেতাদের মেনে ছাত্রদল করতে চাই না। নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান ও বিগত সরকার পতন আন্দোলনে যারা রাজপথ ছেড়ে ঘরে বসে ছিল, তাদের দিয়ে ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন করা হয়। যারা ছাত্রদলকে বিতর্কিত করেছে, তারাই সংগঠনের নেতৃত্ব পেয়েছে। আমরা এ সব নেতার নেতৃত্বে ছাত্রদল না করার সিদ্ধান্ত নিয়েছি। অবিলম্ভে ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের আহবান জানান বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন সামাদ মিয়া, নাজিম উদ্দিন, আহমদ আলী, শামিম আহমদ, জামিল আহমদ, জয়নাল মিয়া, ছাদিক মিয়া, নাছির উদ্দিন, জুনেদ মিয়া, গিয়াস উদ্দিন, কামাল মিয়া,ছাব্বির,আলী শহিদ, রুবেল মিয়া, সফিক, সাহেদ প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে ঝাড়ু মিছিল

Update Time : ০২:২৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯