বিশ্বনাথে জাতীয় পার্টিতে শতাধিক নেতাকর্মীর যোগদান
- Update Time : ০৫:১৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, জোট হোক আর ভোট হোক ইনশাআল্লাহ সিলেট-২ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে আমি নির্বাচন করবো। আমার বিশ্বাস এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিশ্বনাথের সন্তানকে জনগণ এমপি নির্বাচিত করবেন। উন্নয়ন ও শান্তির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে তিনি নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
তিনি শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা রতবাড়ি বাজারে ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন উপলক্ষে কর্মীসভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অলংকারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সালেহ আহমদ তোতা’র সভাপতিত্বে ও জাপা নেতা জাকির হোসেনের পরিচালনায় কর্মীসভা ও যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য এস এম আরশ আলী বাবলু, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মকবুল হোসেন, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল, আব্দুল হান্নান, সুমন আহমদ সুনন, জাপা নেতা আব্দুল মজিদ মেম্বার, ফজুল মিয়া মেম্বার, চেরাগ আলী মেম্বার, প্রদীপ চন্দ্র দেব, নাজিম চৌধুরী, জাপা নেত্রী জুৎসনা বেগম, উপজেলা যুব সংহতির সদস্য সচিব গোলাম জবদানী। অনুষ্ঠানে জাতীয় পার্টি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এমপি ইয়াহ্ইয়া চৌধুরীর হাতে ফুল দিয়ে বিএনপি থেকে শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।



















