বিশ্বনাথে জাতীয় পার্টিতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান
- Update Time : ০৪:০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ৫নং ওয়ার্ড ও খাজাঞ্চী ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন। সোমবার রাতে উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক ও স্থানীয় সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার একান্ত সহচর এ কে এম দুলালের হাতে ফুল দিয়ে যুবদল নেতা ফয়ছল আহমদ, কামাল মিয়া ও ছাত্রদল নেতা আমির উদ্দিনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে নেতাকর্মীরা এ যোগদান করেন।
যোগদানকারী অন্যান্যরা হলেন- হোসাইন আহমদ, সুমন আহমদ, নাসির উদ্দিন, নুরুল আমিন, রাসেল মিয়া, আল আমিন, আব্দুস ছত্তার, আব্দুল কাইয়ূম, রিপন মিয়া, রফিকুল ইসলাম, সামিম আহমদ, লায়েক মিয়া, আব্দুল কাহার, জাকির আহমদ, হিরন মিয়া, নাজিম মিয়া, সুমন, গিয়াস উদ্দিন, কুতুব উদ্দিন, সাব উদ্দিন, শাহিন মিয়া, মুজাহিদ আলী, আশরাফ আলী, খালেদ আহমদ, ছালেম আহমদ, রাহেল আহমদ, শামিম আহমদ, ফয়ছল মিয়া, রাজু আহমদ, রাসেল মিয়া, আনোয়ার আলী, আখতার মিয়া, সুহেল আহমদ, আব্দুল জলিল, কামাল মিয়া প্রমুখ।



















