১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে জনতার হাতে দুই গরু চোর আটক

  • Update Time : ০৯:৫২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে চুরি করে পালিয়ে যাওয়ার পথে গরু ও পিকআপ গাড়িসহ দুই চোরকে আটক করেছেন জনতা। আজ রবিবার ভোর বেলায় উপজেলার ইলামেরগাঁও গ্রামের লোকজন দুই গরু চোরকে আটক করেন। পরে দুই গরু চোরকে থানা পুলিশে সোর্পদ করেন জনতা। আটককৃতরা হলো-কোম্পানীগঞ্জ থানার পশ্চিম বরুনী গ্রামের আহমদ আলীর ছেলে জয়নাল মিয়া (৩৭) একই উপজেলার ধলাউরগাঁও গ্রামের ধনাই মিয়ার ছেলে আবদুল হক (৩২)। আটককৃতদেরকে বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল সোমবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, রবিবার উপজেলার ইলামেরগাঁও গ্রামের মামুন মিয়া এবং মানিক মিয়ার বাড়ি থেকে কয়েকটি গরু চুরি করে আটকৃতরা একটি পিকআপ গাড়িতে করে পালিয়ে যাওয়ার পথে স্থানীয় জনসাধারনে সন্দেহ হলে তাদের আটক করেন। এসময় গরু ও গাড়িসহ দুই চোরকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন জনতা।

দুই গরু চোর আটকের সত্যতা স্বীকার করে থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যান বলেন, আটককৃতদের বিরুদ্ধে গরু চুরির মামলার দায়ের করা হবে। সোমবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে জনতার হাতে দুই গরু চোর আটক

Update Time : ০৯:৫২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯