বিশ্বনাথে ছাত্র মজলিসের সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০৩:২১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার বিশ্বনাথ উপজেলা শাখার সহযোগী সদস্য সমাবেশ উপজেলা মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমাবেশের প্রথম অধিবেশনে শাখা সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারী নুরুল ইসলামের পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সিলেট পশ্চিম জেলার সভাপতি ইমদাদুল হক ইমরান সমাবেশে ২০২৩-২৪ সেশনের জন্য বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হন মুহা. নুরুল ইসলাম ও সেক্রেটারি মনোনীত হন মুহা. আবিদুর রহমান শিকদার। সমাবেশের সমাপনী অধিবেশনে নবনির্বাচিত সভাপতি মুহা. নুরুল ইসলামের সভাপতিত্বে ও নবমনোনীত সেক্রেটারি আবিদুর রহমান শিকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলার সভাপতি ইমদাদুল হক ইমরান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলার অফিস ও প্রচার সম্পাদক রেজাউল করীম শাব্বীর, সাবেক সভাপতি ও জোন তত্বাবধায়ক মুহা. নুরুল আমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুলমাল সম্পাদক হুসাইন আহমদ রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহা. আল আমিন, ছাত্রকল্যান সম্পাদক তানভীর আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি



















