০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে চোরাই নলকূপসহ দুই চোর আটক
- Update Time : ০৭:৩৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সাতটি চোরাই নলকূপ ও দুটি ভ্যানগাড়িসহ পেশাদার দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আজ সকালে উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক কাওছার আহমদ (১৮), উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত তাহিদুর রহমানের ছেলে ও সোহাগ মিয়া (২৫), হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মৃত জয়নাল উদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জব্দ করা হয় সাতটি নলকুপ ও দুটি ভ্যানগাড়ি। এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর সাইফুল মোল্লা বলেন, গ্রেফতার দু’জনেই পেশাদার চোর। নলকূপ ও ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে। মামলা নেয়া হচ্ছে তাদের বিরুদ্ধে।





























