০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে গণধর্ষণ মামলার আসামী ৩ দিনের রিমান্ড মঞ্জুর

  • Update Time : ০৩:০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইসবপুর গ্রামের হতদরিদ্র পরিবারের পিতৃহারা তরুণী গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী শায়েস্তাবুর মিয়ার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক ফারজানা সমু চৌধুরী ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করে রমাপ্রসাদ চক্রবর্তী জানান, ‘আজই (বৃহস্পতিবার) আসামী শায়েস্তাবুর মিয়াকে রিমান্ডে নিয়ে আসা হবে।’

প্রসঙ্গত, গত ১ জুলাই রাতে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইসবপুর গ্রামের হতদরিদ্র পরিবারের পিতৃহারা তরুণী গণধর্ষণের শিকার হয়। ঘটনার ১২ দিন পর গত ১৩ জুলাই সোমবার বিশ্বনাথ থানায় একই গ্রামের মন্নান মিয়ার পুত্র আনোয়ার মিয়া (৪০), রিয়াছদ আলীর পুত্র সুজন মিয়া (৩০) ও মৃত ফজর আলীর পুত্র শায়েস্তাবুর মিয়ার (৩০) নাম উল্লেখ করে এবং দু’জনকে অজ্ঞাত আসামী রেখে মামলা (নং-১১) দায়ের করে ভিকটিম তরুণী। ঘটনার মূলহোতা আনোয়ার মিয়া, শায়েস্তাবুর ও আদালতে আনোয়ারের দেয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিতে অভিযুক্ত একই গ্রামের আবদুল খালিকের পুত্র রাহেল মিয়া বর্তমানে কারাগারে রয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে গণধর্ষণ মামলার আসামী ৩ দিনের রিমান্ড মঞ্জুর

Update Time : ০৩:০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০