০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে কর্মহীন পড়শীদের দুই তরুণের খাদ্য সহায়তা

  • Update Time : ০৯:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের কর্মহীন হয়ে পড়া ৩৫টি পরিবারের সদস্যদেরকে খাদ্য সহায়তা দিয়েছেন দুই তরুণ। শনিবার সকালে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি রেদওয়ান করিম মাছুম ও ব্লুস্কাই ক্যাবল সার্ভিসের সত্ত্বাধিকারী শেখ রুমেল আহমদ ব্যক্তিগত উদ্যোগে তাদের নিজ গ্রামের অসহায় মানুষদের মধ্যে এ সহায়তা দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পিয়াজ, আলু ও নিয়মিত হাত পরিস্কার করার জন্য সাবান।
এব্যাপারে রেদওয়ান করিম মাছুম ও শেখ রুমেল আহমদ জানান, করোনা প্রতিরোধে এলাকার শ্রমজীবি মানুষের কথা চিন্তা করেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। তারা তাদের সাধ্য মতো খাদ্য সহায়তা এসব শ্রমজীবি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। সেই সাথে চেষ্টা করেছেন সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করার। অভাবী মানুষগুলো যেন খাবারের অভাবে কষ্টে না ভোগে, এজন্যে সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে আশপাশের কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো।
খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)’র সভাপতি সাইফুল ইসলাম বেগ, হযরত শাহ জালাল (রহ:) যুব সংঘের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বেগ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম আহমদ, সদস্য হাবিব আহমদ রিজু, মোজাহিদ হোসেন প্রমূখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে কর্মহীন পড়শীদের দুই তরুণের খাদ্য সহায়তা

Update Time : ০৯:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০