০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে এমপি মোকাব্বির খানের সাথে দৌলতপুর ইউপি’র উন্নয়নে মতবিনিময়

  • Update Time : ০৬:৫৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খানের সাথে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সামগ্রিক উন্নয়নে এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাউলধনী স্কুল এন্ড কলেজ হলরুমে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। বক্তব্যে তিনি বলেন, উন্নত জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই। শিক্ষাই জাতির মেরুদন্ড, নিজেরা মেরুদন্ড ভেঙে দিলে কখনও সুফল আশা করা যায় না। একমাত্র সুশিক্ষাই পারে একটি আদর্শ ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মান করতে।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধি জনগণের বন্ধু হলে জনগনের কথা চিন্তা ভাবনা করতে হয়। অনেকেই জনসেবক হতে এসে নির্বাচন করে পরে তাদের কথা ভুলে যায়। জনগণের অধিকার নিশ্চিত করতে তিনি সবসময় দূর্নীতি ও অনিয়মের উর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চাউলধনী স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি মো. সাহিদুর রহমানের সভাপতিত্বে ও ৬নং ওয়ার্ডের ইউপি মেম্বার শফিক আহমদ-পিয়ার’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ মো. আরব খান, ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমন, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ নুনু, চাউলধনী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আনহার আলী, দশপাইকা-আনরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় গর্ভনিং কমিটির সভাপতি মুক্তার খান, দশপাইকা যুব কল্যাণ সংস্থার সভাপতি ডা. এমকে খান।

স্বাগত বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ডের মেম্বার গোলাম হোসেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের সহকারি শিক্ষক মাওলানা আবুল বশর এহিয়া। এসময় এমপিকে দেয়া মানপত্র পাঠ করেন স্কুলের শিক্ষার্থী সাজেদা আক্তার মুন্নী।

সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে এমপি মোকাব্বির খানের সাথে দৌলতপুর ইউপি’র উন্নয়নে মতবিনিময়

Update Time : ০৬:৫৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩