০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে এমপি এহিয়া চৌধুরীর ভাই রাজী চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত

  • Update Time : ০২:৩০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

এমদাদুর রহমান মিলাদ, বিশ্বনাথ, সিলেট ::
সিলেট জেলা পরিষদের ৯ নং ওয়ার্ড বিশ্বনাথ উপজেলায় সাধারণ সদস্য পদে বিপুল ভোটের ব্যবধানে সদস্য নির্বাচিত হয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়ার ছোট ভাই সহল আল রাজী চৌধুরী। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটকেন্দ্র রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে উপজেলার ৮টি ইউনয়নের জন প্রতিনিধিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সুষ্ট ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন। নির্বাচনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। ভোটার ১০৭জনের মধ্যে ভোট কাষ্ট হয়েছে ১০৩টি। নির্বাচনে সহল আল-রাজী চৌধুরী বৈদ্যতিক পাখা প্রতিক নিয়ে ৫৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর একান্ত সচিব ময়নুল হক হাতি প্রতিক নিয়ে ১৫ ভোট পেয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ নেতা কিনু মিয়া (অটোরিকশা প্রতিক) পেয়েছেন ১৪ ভোট, উপজেলা যুবলীগ নেতা আবুল কাহার (ক্রিকেট ব্যাট প্রতিক) পেয়েছেন ৭ ভোট, সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল (টিউবওয়েল প্রতিক) পেয়েছেন ৫ ভোট, উপজেলার দেওকলস ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফখরুল আহমদ মতছিন (তালা প্রতিক) পেয়েছেন ৪ ভোট এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু (ঘুড়ি প্রতিক) পেয়েছেন ৩ ভোট।
নির্বাচনের প্রিজাইডিং অফিসার সোলেমান হোসেন বলেন, শান্তিপূর্ণ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে সিলেট জেলা পরিষদের ৯নং বিশ্বনাথ উপজেলার পুরুষ সদস্য পদের স্থগিতকৃত নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সহল আল-রাজি চৌধুরী বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে এমপি এহিয়া চৌধুরীর ভাই রাজী চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত

Update Time : ০২:৩০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০১৭