বিশ্বনাথে উপজেলা আ’লীগের অর্থ সম্পাদক নূরুল ইসলামের দাফন সম্পন্ন
- Update Time : ০৪:৫৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও সৌদি আরবের জেদ্দা শহরের ব্যবসায়ী নূরুল ইসলাম (৫২)’র দাফন মঙ্গলবার বিকেলে সম্পন্ন হয়েছে। উপজেলার রামপাশা ইউনিয়নের বিশঘর গ্রামস্থ মরহুমের নিজ বাড়ির সামনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শুরুর পূর্বে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে নূরুল ইসলামের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
গত ১৭ ডিসেম্বের মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে সৌদি আরবের জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নূরুল ইসলাম। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নূরুল ইসলামের লাশ দেশে আসার পর প্রিয় মানুষকে এক নজর দেখে শেষ বিদায় জানাতে উপজেলা বিভিন্ন অঞ্চল থেকে দলীয় নেতাকর্মী, মরহুমের বন্ধু-বান্ধব ও আতœীয়-পরিজন ছুটে আসেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলীর পরিচালনায় জানাযার নামাজ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোশাহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।
মরহুমের নাজাযার নামাজে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, জেলা পরিষদের সদস্য সহল-আল রাজী, লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার, রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, বিশ্বনাথ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাংবাদিক আবদুল আহাদ, মোসাদ্দিক হোসেন সাজুল, রোহেল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য আনোয়ার আলী, মিজানুর রহমান মিজান, নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হাফিজ আরব খান, সদস্য জয়নাল আবেদীন, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক আবুল খয়ের মেম্বার, এ কে এম দুলাল, ফিরুজ আহমদ, প্রবাসী শামছুল আলম সরকুম, সাবেক ইউপি মেম্বার আকবর আলী, রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, আওয়ামী লীগ নেতা জিতু মিয়া, রামাপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী সম্পাদক আজাদ মিয়া, যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজ, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, যুবলীগ নেতা মোহন মিয়া, সায়েদ আহমদ, যুবলীগ নেতা কাওছার আহমদ তুলাই, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, ছাত্রলীগ নেতা আরব শাহ, সিরাজুল ইসলাম রুকন, জাকির হোসেন, শিপন আহমদ, কয়েছ আহমদ, প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





























