০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল সম্পন্ন

  • Update Time : ০১:০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘সার্বজনীন কল্যাণে মাহে রমজান’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের পুরাণ বাজারস্থ ব্যাংকের নতুন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেটের জোন প্রধান শিকদার মো. শিহাবুদ্দীন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. ফয়জুল হক। ব্যাংকের এসএভিপি ও শাখা প্রধান মুহাম্মদ মুহিব উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সহকারী ম্যানেজার জালাল উদ্দীন আহমদ ও ব্যাংক কর্মকর্তা রাশেদুল হকের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল হক। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ব্যাংক কর্মকর্তা আব্দুল হাকিম। অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এজেন্ট মালিক, সাংবাদিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল সম্পন্ন

Update Time : ০১:০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২