বিশ্বনাথে ইটভাটা শ্রমিকের দ্বি-খন্ডিত লাশ উদ্ধার
- Update Time : ১১:২০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথপ্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে শ্রমিকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে ইটভাটার শ্রমিক সুলতান (৩০) সুনামগঞ্জের সদর উপজেলার ধুপরাকান্দা গ্রামের আলকাছ মিয়ার পুত্র। সে রামপাশার এ.আর ব্রিকফিল্ডের ইটভাটার কারিগর হিসেবে কর্মরত ছিলো। শনিবার (৩নভেম্বর) সকালে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা দক্ষিণ পাড়া গ্রামের ইসরাব আলীর বাড়ির সামনে (পেট্রোল পাম্পের উত্তর পার্শ্বে) বিশ্বনাথ-রামপাশা সড়কে মস্তকবিহীন দেহ ও সড়কের পাশের বাশঝাড়ে ক্ষত-বিক্ষত মাথা পাওয়া যায়। খবর পেয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম, ওসি তদন্ত দুলাল আকন্দ ঘটনাস্থলে যান। পরে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম ও সিলেটের গোয়েন্দা সংস্থার ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে পৌছান। প্রাথমিক সুরতাহাল শেষে দ্বিখন্ডিত লাশটি মর্গে পাঠানো হয়।
এ.আর ব্রিকফিল্ডের শ্রমিকের সর্দার নুরুল হক সাংবাদিকদের জানান, সুলতান গত ১৯ অক্টোবর ইটভাটার ইটকারিগর হিসেবে যোগদান করে। গত শুক্রবার তার গ্রামের বাড়ি থেকে তাকে দেখতে আসা ভাই-ভাবীকে সকাল ১০টায় এগিয়ে দিতে গেলে আর রাতে ব্রিকফিল্ডে ফিরেনি। শনিবার সকালে এই লাশের খবর পেলে তিনি এসে সনাক্ত করেন এটিই সুলতানের লাশ। বিশ্বনাথ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, ঘটনার রহস্য উদঘাটনের জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



















