০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে ‘আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

  • Update Time : ০৬:৫০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে ‘আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে’র উদ্যোগে অসহায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে। শুক্রবার (৫অক্টোবর) সকালে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা (এলাহাবাদ) রহমান মঞ্জিল-এ আনুষ্ঠানিকভাবে এই ফ্রি মেডিকেল ক্যাম্প’র উদ্বোধন করা হয়। প্রতি ইংরেজী মাসের প্রথম শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে এলাকার অসহায় ও দরিদ্র রোগীদের নিয়মিত ফ্রি চিকিৎসা সেবা প্রদান করবেন সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক, মেডিসিন ও শিশুরোগের চিকিৎসক এবং ডায়াবেটিক বিশেষজ্ঞ ডাঃ মো. কামরুজ্জামান শোয়েব।
ট্রাষ্টের বাংলাদেশ কমিটির সভাপতি মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সভাপতি ফখরুল ইসলাম খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, মিজানুর রহমান মিজান, ট্রাষ্টের ট্রাষ্টী যুক্তরাজ্য প্রবাসী মাওলানা সিদ্দিকুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আমির উদ্দিন, বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক এমদাদুর রহমান মিলাদ, স্টাফ রিপোর্টার নূর উদ্দিন, এলাহাবাদ আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা আ ফ ম আহমদ হোসাইন, ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ মুহিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- ট্রাষ্টের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, অর্থ সম্পাদক পীর আমিনুর রহমান, সদস্য মাসুদ মুফাচ্ছির, সুহেল আহমদ, সংগঠক আলী হোসেন প্রমুখ। উদ্বোধনী ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার ৬০ জন অসহায় ও দরিদ্র রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে ‘আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

Update Time : ০৬:৫০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮