০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে আমন ধান কাটা শুরু

  • Update Time : ০২:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: ফসলের মাঠজুড়ে বাতাসে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন-আমন ধান। পোকার আক্রমণ আর নানা রোগবালাইয়ের পরও এবার আমনের বাম্পার ফলনের সুবাস পাচ্ছেন কৃষকরা। সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃষক পরিবারে এখন ধানের মৌ মৌ গন্ধ। মাঠে মাঠে আনন্দে ধান কাটছে চাষীরা। আমনের বাম্পার ফলন আর নব্বানের আনন্দে আজ বাংলার মাঠ-ঘাট ভরে উঠেছে সোলানী ফলন। বিশ্বনাথের হাওড় জুড়ে পাঁকা ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। কৃষান-কৃষানীরা মনে বইছে আনন্দের বন্যা। উপজেলা জুড়ে আমন ধানের ভাল ফসলে আবারও বাধ-ভাঙ্গা আনন্দ-উল্লাসে মেতে উঠেছে কৃষক-কৃষাণীরা। দিগন্তজুড়ো সোনালী ফসলের মনোরম দৃশ্য এখন গোটা উপজেলা জুড়ে। চলতি সপ্তাহে শুরু হবে পুরোধমে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ফসল কাটার মহোৎসবে ব্যস্ততম সময় কাটাবেন এখানকার কৃষকরা। শীতের সকাল থেকে পড়ন্ত বেলা পর্যন্ত মাঠে-মাঠে ফসল কর্তনের চিরাচারিত দৃশ্য দেখা যাবে গ্রামজুড়ো। একদিকে কৃষকরা ধান কেটে বাড়ির আঙ্গিনায় জড়ো করবেন। অপরদিকে গরু বা বোমা মিশন দিয়ে একই সঙ্গে মাড়াই কাজ সম্পন্ন করে নিবেন কৃষকরা। মাড়াই শেষে বাতাসে ধান উড়িয়ে বাকি কাজটুকু সম্পন্ন করে গোলায় তোলার কাজে এখানে কৃষাণীরা ব্যস্ত কাটাবেন। চলবে উপজেলার গ্রামে-গ্রামে ও মাঠের পর মাঠ সোনালী ফসল ঘরে তোলার মহা উৎসব। বাতাসে ছড়ানো আমনের মৌ-মৌ গন্ধ আর কৃষক-কৃষানীদের ফসল ঘরে তোলার কর্মব্যস্ততা এখানে এক অন্যরকম আনন্দঘন পরিবেশ বিরাজ করবে। তবে উপজেলার কিছু কিছু এলাকায় আগাম জাতের রোপনকৃত আমন ধান কাটা শুরু হয়েছে।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে এবছর উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ১৩,৩১০ হেক্টর আমন ধান চাষাবাদ করা হয়েছে। এরই মধ্যে উপসী জাতের প্রায় ৯৫৫০হেক্টর ও স্থানীয়জাতের ৩৭৬০ হেক্টর। চলতি সপ্তাহে পুরোধমে আমন ধান কাটা শুরু হবে।

খোঁজ নিয়ে জানাযায়, উপজেলার সরুয়ালা, ধীতপুর, চান্দশীরকাপন, জানাইয়া, কারিকোনা, পূর্ব শ্বাসরাম, একাভিম, দন্ডপানিপুর, তাতিকোনা, মোহাম্মদপুর, পশ্চিম শ্বাসরাম, সেনারগাঁও, সুড়িরখাল, ভোগশাইল, মন্ডলকাপন, হরিকলস, মসলিস ভোগশাইলসহ অনেক গ্রামে কৃষকরা ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন।

এব্যাপারে উপজেলার ইলামেরগাঁও গ্রামের কৃষক আছাব আলী জানান, এবার আমন ধান ভান ফলন হয়েছে। কিছু ধান কাটতে শুরু করেছি। আগামী সপ্তাহে পুরোধমে ধান কাটা শুরু হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, এলাকায় আগাম জাতের রোপনকৃত ধান কাটা শুরু হয়েছে। চলতি সপ্তাহে পুরোধমে ধান কাটা শুরু হবে। এ বছর উন্নত জাতের বিনা-৭, বিআর-১১, ব্রি-ধান-২২, ৩২, ৩৪, ৪৯, ৫১, ৫২ ও স্থানীয় জাতের জরিসাইল, কালোজিরা, হাসিম, বিরুণ, কার্তিকশাইল জাতের ধান চাষাবাদের ফলে এবছর বাম্পার ফলন হয়েছে। তবে আশা করা হচ্ছে কৃষকেরা আশানুরুপ ফলন গোলায় তুলতে পারবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে আমন ধান কাটা শুরু

Update Time : ০২:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯