০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে আনসার ভিডিপির সদস্যের মধ্যে ত্রাণ বিতরণ

  • Update Time : ০২:৩৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার বন্যার্ত ও অস্বচ্ছল শতাধিক আনসার-ভিডিপির সদস্যদের মধ্যে মঙ্গলবার (২৮) সকালে ত্রাণ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেটের মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীমের পক্ষ থেকে, সিলেট রেঞ্জের উপ মহা-পরিচালক নুরুল হাসান ফরিদের নির্দেশনায় ও জেলা কমান্ডেন্ট এনামুল খানের তত্ত¡¡াবধানে ওই ত্রাণ বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণের তালিকায় ছিল- চিড়া, গুড়, মুড়ি, লবন, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও দিয়াশলাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আমির হোসেনের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রশিক্ষক হাবিবুর রহমান সাজ্জাদ, প্রশিক্ষিকা এমি বেগম।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে আনসার ভিডিপির সদস্যের মধ্যে ত্রাণ বিতরণ

Update Time : ০২:৩৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২