০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীকে জরিমানা

  • Update Time : ১০:৩৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আজ বুধবার বিকেলে সিলেটের বিশ্বনাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমির উদ্দিনকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রচার কাজে ব্যবহৃত অটোরিকসা (সিএনজি) গাড়িতে হাতপাখা প্রতিক সম্বলিত পোষ্টার লাগিয়ে প্রচার করার অভিযোগে এ জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা আদালত পরিচালনা করেন। এসময় থানার এসআই লিটন রায়ের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিল।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক প্রার্থীকে দুই হাজার টাকা জরিমানা আদায়ের সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, নির্বাচনের আগ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীকে জরিমানা

Update Time : ১০:৩৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮