বিশ্বনাথে অধ্যক্ষ আব্দুল মুকিত স্মরণে মাধ্যমিক শিক্ষক সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- Update Time : ০২:১৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল (১৫ সেপ্টেম্বর) শনিবার উপজেলা শহরের নতুনবাজারস্থ হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের হল রুমে অনুষ্টিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ অধ্যক্ষ নেহারুন নেছা।
দশঘর এনইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের ও বাউসী কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন সরকারের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রামসুন্দর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, জাগরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ রহিম।
এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ফারুক ইকবাল, বেলায়েত হোসেন, বুরহান উদ্দিন, আনোয়ার হোসেন, জিয়াউল হক, তুলসি কুমার সাহা, প্রদিপ কুমার দাস, নীরেন্দ্র চন্দ্র দাস, মর্তুজ আলী, শংকর কুমার মন্ডল, ফখর উদ্দিন, আবুল কালাম, নজির হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, আবু নছর ওয়াহিদ ঘুরি, কুতুব উদ্দিন, সহকারি শিক্ষক মাহমুদুল হাসান। দোয়া পরিচালনা করেন হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক তৈয়বুর রহমান।
























