১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে অটোরিকশা গাড়ি চুরির মামলার আসামি গ্রেফতার
- Update Time : ০৭:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে অটোরিকশা (সিএনজি) গাড়ি চুরির মামলার আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার চরচন্ডি গ্রামের আবদুল মন্নানের ছেলে। গত শনিবার সন্ধ্যায় তাকে উপজেলা সদর থেকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
অটোরিকশা গাড়ি চুরির মামলার আসামিকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার এসআই মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অটোরিকশা গাড়ি চুরির কথা স্বীকার করেছে বলে তিনি জানান।



















