০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে অটোরিকশার ধাক্কায় সাংবাদিক তাপসের ভাইর মৃত্যু

  • Update Time : ১১:০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজীতে সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় দৈনিক উত্তরপূর্বের নির্বাহী সম্পাদক তাপস দাশ পুরকায়স্থের ভাই মৃণাল দাশ পুরকায়স্থ (৬০) মারা গেছেন। তিনি লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রামের হেমেন্দ্র দাশ পুরকায়স্থের ছেলে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে লামাকাজীর দিঘলী দত্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মৃণাল দাশ পুরকায়স্থ সড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। তখন অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে অটোরিকশার ধাক্কায় সাংবাদিক তাপসের ভাইর মৃত্যু

Update Time : ১১:০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯