১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে অগ্নিকান্ডে দোকান ঘর পুড়ে ছাই

  • Update Time : ০৪:০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে অগ্নিকান্ডে একটি দালানকোঠার মালপত্র আগুনে পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ধারনা করছেন এলাকাবাসী। সোমবার ( ১৫ নভেম্বর) ভোর ৬টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ শেখের গাঁও গ্রামের রাস্তারমুখে ইসলাম মার্কেটে  এল কে ভেরাইটিজ ষ্টোর নামে কাওছার আহমদের দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দোকানের মালিক কাওছার আহমদ জানান, প্রতিদিনের মত আমি রাত প্রায় চারটার সময় দোকান বন্ধ করে আমার বাড়ীতে চলে যাই। সকাল প্রায় ৬টার সময় মার্কেটের উপরে যারা ভাড়াটিয়া তারা আমার মোবাইল ফোনে বলেন, দোকানে আগুন লেগেছে। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। তাৎক্ষনিক আমি দোকানে আসি, এসে দেখি ততক্ষণে সব আগুনে পুড়ে ছাই। আমার ধারনা রাতের আধারে কে বা কাহারা আগুন দিয়েছে। এতে আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তিনি আরো বলেন দোকানটাই ছিল আমার একমাত্র সম্বল। স্থানীয় এলাকার কয়েকজন জানান। তারা খবর পেয়ে এখানে এসেছেন। কি কারনে আগুন লেগেছে তা তাদের জানা নেই। তবে ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার এস আই অলক দাশ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুন লাগার কোনো সূত্রপাত পাই নাই। দোকানের মালিক কারো নামও বলে নাই। আভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় ইউপি সদস্য গোলাম হোসেন বলেন, আগুনে ওই দালানকোঠার মালপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে অগ্নিকান্ডে দোকান ঘর পুড়ে ছাই

Update Time : ০৪:০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১