০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথের ১৬ কিশোর আটক!
- Update Time : ০২:৫৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজারে বিশ্বনাথ উপজেলার ১৬ কিশোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। জানাগেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে কামালবাজারের এক যুবকের সাথে মুঠোফোনে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সোমবার (৩১ মে) রাত ১০টার দিকে কামালবাজারের নবাগী গ্রামে বিশ্বনাথ উপজেলার ১৬ কিশোর ওই যুবকের সাথে দেখা করতে আসলে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে দিয়েছেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।




























