০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথের হত্যা মামলার দুই পলাতক আসামিকে খুঁজছে পুলিশ, তথ্য দিলে পুরস্কার
- Update Time : ১১:১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার একটি হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি সাদিক ও কাদিরকে খুঁজছে পুলিশ। শনিবার এসপি সিলেট ফেসবুক আইডি থেকে ওই দুই আসামির সন্ধান চেয়ে একটি পোষ্ট করা হয়।
আসামিরা হলেন- বিশ্বনাথ উপজেলার করপাড়া গ্রামের মৃত আব্দুল জহিরের ছেলে সাদিক ও একই এলাকার মৃত আশোক আলির ছেলে কাদির (৪৭)। তারা দুইজনই একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।তাদেরকে গ্রেফতারে সিলেট জেলা পুলিশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে অভিযান পরিচালনা করেছে।
যদি কোন ব্যক্তি-বিশ্বস্ত বন্ধু তাদের অবস্থান সম্পর্কে জেলা পুলিশ কে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন তাকে উপযুক্ত আর্থিক সম্মানী প্রদান করা হইবে। উল্লেখ্য যে সংবাদদাতার পরিচয় গোপন রাখা হবে। পুলিশ সুপার, সিলেট ০১৩২০১১৭৭০০





























