০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথের যুক্তরাজ‌্য প্রবাসীকে পিটিয়ে আহত করলো বিএসএফ

  • Update Time : ০২:৪৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিভিন্ন সময় বাংলাদেশিদের অনুপ্রবেশের অভিযোগ তুলে গুলি করে হত্যা করে। অনেককে আবার পিটিয়েও আহত করে। এমন ঘটনা অসংখ্যবার ঘটলেও এবার ঘটেছে ভিন্ন ঘটনা।

বাংলাদেশ সীমান্তে এসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য বাংলাদেশের সাইফ আলী (২৩) নামের এক যুক্তরাজ‌্য প্রবাসীকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করেছে। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সদুরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলীর ২য় পুত্র। গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে এ ঘটনা ঘটে।

সাইফের বাবা আব্দুল আলী বলেন, আমার স্ত্রী সন্তান নিয়ে মাত্র তিন দিন হয় দেশে এসেছি। দেশের পর্যটন কেন্দ্র দেখানোর জন্য গত মঙ্গলবার ‘আমার স্ত্রী সন্তানসহ ৮ জনকে নিয়ে জাফলংয়ে বেড়াতে যাই। সেখানে জিরো পয়েন্টে পানিতে নেমেছিল আমার ছেলে সাইফ। ওই সময় বাংলাদেশের সীমান্তে এসে বিএসএফের এক সদস্য লাঠি দিয়ে তাকে পেটাতে থাকে। এতে সাইফ গুরুতর আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার সময় বাংলাদেশ বিজিবির কেউ টহলে ছিল না।বাংলাদেশের সীমারেখার কোন লেখা বা চিহ্ন ছিলো না। আমরা ব্রিটিশ নাগরিক বলার পরে আরো বেশী মারধর করে। এমনকি আমার মামা লাল মিয়া তাদেরকে না মারার জন্য অনুরোধ করলে তাকেও মারধর করে বিএসএফের সেই সদস্য। দূর্গাপূজার দেবী বিসর্জনের সময় অনেক মানুষ দুই সীমান্তে আসা যাওয়া করছে। কিন্তু আমার ছেলে ব্রিটিশ নাগরিক। সে শুধুমাত্র জিরো পয়েন্টে সাঁতার কাটায় এইভাবে অত্যাচার করা হলো। এই ঘটনার সুষ্টু বিচার দাবি করেন তিনি।

বিষয়টি বিজিবির উর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশকে বিষয়টি অবগত করেছেন জানিয়ে আব্দুল আলী বলেন, অভিযোগের পর বিজিবি ৪১ ব্যাটালিয়নের জাফলং সীমান্তের অফিসার হুমায়ুন আহমেদ এসে বিএসএফের ওই কর্মকর্তার সাথে আলাপ করেন। পরে এ ঘটনায় বিএসএফ দু:খ প্রকাশ করেছে বলে তিনি জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথের যুক্তরাজ‌্য প্রবাসীকে পিটিয়ে আহত করলো বিএসএফ

Update Time : ০২:৪৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯