০১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথের বিভিন্ন ইউনিয়নে ‘নারী ধর্ষণ- নির্যাতন বিরোধী’ বিট পুলিশিং সমাবেশ

  • Update Time : ০৩:৫৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: ‘নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে ‘নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী’ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথকভাবে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথ সদর ইউনিয়নে সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে ও থানার এসআই আফতাবুজ্জামান রিগ্যানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিক হাসান, সচিব বিজিত সরকার, মেম্বার জহুর আলী, হেলাল আহমদ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার লাকী বেগম।

উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও থানার এএসআই সাইদুল ইসলামের পরিচালনা অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে বক্তব্য রাখেন এসআই সঞ্জয় দেব, পরিষদের মেম্বার সিরাজ উদ্দিন, আমির উদ্দিন, আবদুল মতিন, ফজলু মিয়া, মিছির আলী, বাবুল আহমদ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার রিতা রাণী বৈদ্য, সালমা বেগম।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথের বিভিন্ন ইউনিয়নে ‘নারী ধর্ষণ- নির্যাতন বিরোধী’ বিট পুলিশিং সমাবেশ

Update Time : ০৩:৫৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০