১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথের চার দোকানীকে ৮ হাজার টাকা জরিমানা

  • Update Time : ০৩:৩১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন অপরাধে চার দোকানীকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সিঙ্গেরকাছ ও বৈরাগীবাজারে এই আদালত পরিচালনা করেন। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার ও থানা পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। অভিযানকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য দোকানে রাখা ও পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে ভাই ভাই স্টোরকে চার হাজার, হাবিব ডিপার্টমেন্ট স্টোরকে এক হাজার, সস্তা বাজারকে এক হাজার পাঁচশত টাকা এবং মা-মনি ভেরাইটিজ স্টোরকে এক হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। এ সময় আরো অনেক দোকানীকে সতর্ক করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথের চার দোকানীকে ৮ হাজার টাকা জরিমানা

Update Time : ০৩:৩১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০