বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নে সোলার প্যানেল বিতরণ
- Update Time : ০৫:২১:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার বরাদ্ধকৃত সোলার প্যানেল (সৌর বিদ্যুৎ) বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে বিতরণ করা হয়েছে। বুধবার (৩অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এই সোলার প্যানেল বিতরণ করা হয়।
খাজাঞ্চী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রইছুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র দেব’র পরিচালনায় সোলার প্যানেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য এস এম আরশ আলী বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ সাইদুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন জাতীয় পার্টির সমন্বয়কারী রুবেল আহমদ আফজাল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য গৌছ আহমদ বাবুল, সাবেক ইউপি সদস্য আব্দুল আমির, ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি উমর আলী, জাপা নেতা মনোহর আলী, ময়না খান, ফজর আলী, সামসুর রহমান, সুন্দর আলী, কবির খান, সানুর মিয়া, আজর আলী, মনির মিয়া, লুৎফুর রহমান, সাহেদ মিয়া, নুরুল হক, আব্দুল খালিক, আনোয়ার আলী, খালিক মিয়া প্রমুখ।






















