১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফুটবল ২০২২ এর আনুষ্ঠানিক ঘোষণা দিল ফিফা

  • Update Time : ০৫:২৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: আগামী ২০২২ সালে কাতার বিশ্বকাপ ফুটবলের সময়সূচি চূড়ান্ত করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। আর এটা হবে বিশ্বকাপের ২২তম আসর। আসরের ইতিহাসে এবারই প্রথম গ্রুপ পর্ব চলাকালে প্রতিদিন চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ জুলাই নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ৩২ দলের বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করেছে ফিফা। ২০২২ সালের ২১ নভেম্বর শুরু হয়ে ফুটবলের এই মহাযজ্ঞ চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। সাধারণত জুন-জুলাই মাসে বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও সেসময় কাতারে তীব্র গরম থাকার কারণে প্রতিযোগিতাটির সূচি পাল্টে নভেম্বর-ডিসেম্বরে নেওয়া হয়েছে।

কাতার বিশ্বকাপ ব্যাতিক্রম উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশটি আগেই ঘোষণা দিয়ে রেখেছে, ২০২২ বিশ্বকাপ হবে সর্বকালের সেরা (আয়োজনের দিক দিয়ে)। সেটা অবশ্য সময়ই বলে দেবে। তবে বিশ্বকাপ শুরুর প্রায় দুই বছর আগেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরটি।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর রয়েছে এবারের সূচিতে। কারণ, ম্যাচগুলো মাঠে গড়াবে বেশ সুবিধাজনক সময়ে। বাংলাদেশ সময় অনুসারে, দিনের প্রথম ম্যাচ শুরু হবে বিকাল চারটায়। পরের দুটি ম্যাচ চালু হবে যথাক্রমে সন্ধ্যা সাতটা ও রাত দশটায়। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে দিবাগত রাত একটায়। গ্রুপ পর্বের শেষ রাউন্ডে অবশ্য একই সময়ে দুটি করে খেলা মাঠে গড়াবে। যথাক্রমে রাত নয়টা ও দিবাগত রাত একটায় শুরু হবে ম্যাচগুলো।

৬০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন আল বাইত স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। আর ফাইনালের ভেন্যু ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন লুসাইল স্টেডিয়াম।

মোট আটটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসরের ৬৪টি ম্যাচ। এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়ামের দূরত্ব বেশি না হওয়ায় একই দিনে একাধিক ম্যাচ মাঠে বসে দেখার অভূতপূর্ব সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা।

কাতার বিশ্বকাপের মূলপর্বের ড্র অনুষ্ঠিত হবে ২০২২ সালের মার্চ বা এপ্রিলে। এরপর নির্দিষ্ট ম্যাচের ভেন্যু ও সময় চূড়ান্ত করা হবে।

আয়োজক কোম্পানির প্রধান নির্বাহী নাসের আল খাতের বলেছেন যে, বিশ্বকাপ আয়োজনের কাজ পরিকল্পনা অনুসারে এগিয়ে চলেছে এবং রাস্তা ও অন্যান্য অবকাঠামোর ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে।

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এখন থেকে কাতারের নাগরিক ও প্রবাসীদের মধ্যে আলাদা একটি উত্তেজনা বিরাজ করছে।মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে এই প্রথম কাতারে বিশ্বকাপ ফুটবল আয়োজন হবে তাই কাতারে অবস্থানরত সকল বাংলাদেশীরা খেলা দেখার জন্য উদগ্রীব হয়ে আছে। সকলের একি কথা ইনশাআল্লাহ সুযোগ পেলে খেলা দেখবো নিশ্চয়ই। আমরাও সেই দিনের অপেক্ষায় রইলাম।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বকাপ ফুটবল ২০২২ এর আনুষ্ঠানিক ঘোষণা দিল ফিফা

Update Time : ০৫:২৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০