বিশিষ্ট সমাজসেবক শাহ নুরুল করিমের মাতৃবিয়োগ, বিভিন্ন মহলের শোক প্রকাশ
- Update Time : ০৩:৫৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ্ব শাহ নুরুল করিমের মাতা আলহাজ্ব শাহ আব্দুল আজিজ কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্টাতা গুলেস্তা বেগম আজিজ আর নেই (ইন্না-লিল্লাহি……রাজিউন)। শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৭ ঘটিকার সময় তিনি তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ৫ ছেলে, ২ মেয়েসহ তিনি গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, আলহাজ্ব শাহ আব্দুল আজিজ কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
শোক বার্তায় তারা বলেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব শাহ নুরুল করিমের মাতৃবিয়োগে আমরা গভীরভাবে শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।





























