বিশিষ্ট কবি ও লেখক দীন মোহাম্মদ আরজুমন্দ আলীকে সংবর্ধনা
- Update Time : ০৪:৪৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুর পজেলার কৃতি সন্তান, বিশিষ্ট কবি ও লেখক আলহাজ্ব দীন মোহাম্মদ আরজুমন্দ আলীকে যুক্তরাজ্যের বেডফোর্ড শহরের স্থানীয় একটি রেষ্টুরেন্টে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশী কমিউনিটির লেখক, ব্যবসায়ী, কবি ও বিশিষ্ট সাহিত্যিক আলহাজ্ব দীন মোহাম্মদ আরজুমন্দ আলীর বাংলাদেশে গমন উপলক্ষ্যে বেডফোর্ড শহরের স্থানীয় একটি রেষ্টুরেন্টে এক চা চক্র সভার আয়োজনের মাধ্যমে তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় আলহাজ্ব দীন মোহাম্মদ আরজুমন্দ আলীর সামাজিক কর্ম কান্ডের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভায় অংশ নেন আইনজীবি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, বিশিষ্ট কমিউনিটি নেতা ও সিনিয়র সাংবাদিক আলহাজ্ব তৌফিক আলী মিনার, ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা খায়রুল ইসলাম, বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব ময়না মিয়া, কমিউনিটি নেতা ও সাংবাদিক সায়েকুল হক সায়েক, কমিউনিটি নেতা এম এ হান্নান, মোহাম্মদ সদরুল আমিনসহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ সংবর্ধনা সভায় অংশ নেন। বিজ্ঞপ্তি



















