১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের ৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম

  • Update Time : ০৩:২৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রায়পুর গ্রামের মো. নুরুল ইসলামের স্ত্রী মোছা. তানজিলা আক্তার একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। এতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে বইছে খুশির বন্যা। বুধবার (২১ মে) দুপুরে ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকার হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে এ চার সন্তানের জন্ম হয়। তানজিলা আক্তার জেলার তারাকান্দা উপজেলার রায়পুর গ্রামের মো. নুরুল ইসলামের স্ত্রী। প্রেমের সম্পর্কের পর পাঁচ বছর আগে তারা বিয়ে করেন। একসঙ্গে জন্ম হওয়া চার সন্তানের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে সন্তান রয়েছে। ছেলে সন্তানদের মধ্যে একজনের নাম রাখা হয়েছে মোহাম্মদ ইশরাক। অপরজনের নাম রাখা হয়েছে মো. আলী হাসান। তবে দুই মেয়ের নাম এখনো ঠিক করা হয়নি। তানজিলার মা মোছা. নূরজাহান বেগম বলেন, মো. নূরুল ইসলামের সঙ্গে ৫ বছর আগে বিয়ে হয় তানজিলার। কিন্তু র্দীর্ঘ সময়েও তাদের সন্তান না হওয়ায় অনেকবার চিকিৎসকের কাছে গিয়েছে। কোনো ফল হয়নি। অবশেষে আল্লাহর রহমাতে এ বছর তানজিলা অন্তঃসত্ত্বা হলে চিকিৎসক জানায়, তার ৪টি বাচ্চা হবে। তিনি আরও বলেন, মহান আল্লাহ আমাদের মনের আশা পূরণ করছে, তার কাছে লাখো কোটি শুকরিয়া। প্রথমে আমরা ভয়ে থাকলেও জন্মের পর থেকে আমার ৪ নাতি-নাতনিই ভালো আছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. দেলোয়ারা পারভীন ডলি বলেন, মা এবং চার সন্তানের ঘটনাটি ব্যতিক্রম। তবে জন্মের পর মা ও সন্তানরা সবাই ভালো আছে। হেলথ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শ্রী রঞ্জণ নন্দী বলেন, বুধবার ওই নারী আমাদের হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর থেকেই তাকে অত্যন্ত যত্নশীল ও সাবধানতার সঙ্গে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সিজার করা হয়। তারা আমাদের হাসপাতালে এখনো চিকিৎসাধীন। মা ও চার সন্তান ভালোই আছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিয়ের ৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম

Update Time : ০৩:২৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫