বিয়ের প্রলোভনে নারী ধর্ষণ, গ্রেফতার ১
- Update Time : ০৮:৩৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভনে ৩৬ বছর বয়সি এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ভুক্তভোগী রোববার দিবাগত রাতে রাজধানীর ডেমরা থানায় মেহেদী হাসানের (২৭) বিরুদ্ধে মামলা করেন। রাতেই ডেমরা থানা পুলিশ লম্পট মেহেদীকে বাহির টেংরা এলাকা থেকে গ্ৰেফতার করে সোমবার দুপুরে আদালতে পাঠায়। ধর্ষক ওই এলাকার লালশাহ মাজার রোডের শাহাব উদ্দিনের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, গ্ৰেফতার মেহেদী ও ধর্ষিতা উভয়ে পাশাপাশি এলাকার বাসিন্দা। তিন বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুবাদে মেহেদী ওই নারীকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে আসছিল। এর ধারাবাহিকতায় গত ৩০ মার্চ হাজিনগর পুরান পাঁচতলা এলাকায় একটি বাসায় নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। এদিকে বিয়ের কথা বললে মেহেদী স্বামী পরিত্যক্তা ওই নারীর সঙ্গে প্রতিনিয়ত নানা তালবাহানা করে বিয়ের বিষয় এড়িয়ে যায়।
























