১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভনে ধর্ষণ, চেয়ারম্যান গ্রেফতার

  • Update Time : ০৩:৫২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ আগস্ট ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা আজিজকে ধর্ষণের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ জানায়, যুক্তরাজ্য প্রবাসী ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ স্ত্রী-সন্তানকে লন্ডন রেখে দেশে একা বসবাস করে আসছিলেন। দেশে থাকা অবস্থায় সদর উপজেলার রঙ্গারচর এলাকার এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন তিনি। পরে বিয়ের প্রলোভনে ওই নারীর সাথে শারিরীক সর্ম্পক স্থাপন করেন।

রোববার সকালে ওই নারী চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। দুপুরে পৌর এলাকা থেকে ওই মামলায় আজিজকে গ্রেফতার করে পুলিশ। ওই নারীর সাথে চেয়ারম্যানের সর্ম্পকের অবনতি কেন হলো, আর কেনইবা প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করলেন তা জানা যায়নি।

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বলেন, ধর্ষণের মামলায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিয়ের প্রলোভনে ধর্ষণ, চেয়ারম্যান গ্রেফতার

Update Time : ০৩:৫২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ আগস্ট ২০২০