০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার তরুণীর আত্মহত্যা

  • Update Time : ০৭:২৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":26983,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":1}

ডেস্ক রিপোর্ট :: বিয়ের প্রলোভনে কথিত প্রেমিকা গার্মেন্টকর্মীকে একাধিকবার ধর্ষণ করে প্রেমিক রাকিব চৌকিদার (১৯)। বিয়ে করতে রাজি না হওয়ায় ওই তরুণী মঙ্গলবার রাতে আত্মহত্যা করেছেন। রাকিবের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভিকটিমের বাবা। এ ঘটনায় আমতলী উপজেলার বালিয়াতলী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ক্ষুব্ধ এলাকাবাসী এ ঘটনার বিচার দাবি করেছেন। জানা গেছে, উপজেলার বালিয়াতলী গ্রামের জাকির চৌকিদারের ছেলে রাকিব চৌকিদার প্রতিবেশী কলেজছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। তার যন্ত্রণা সইতে না পেয়ে ওই কলেজছাত্রী ঢাকায় চলে যান। সেখানে তিনি একটি পোশাক কারখানায় চাকরি নেন। দেড় বছর ধরে তিনি ঢাকায় অবস্থান করছেন; কিন্তু রাকিবের যন্ত্রণা থেকে সে রক্ষা পায়নি। একপর্যায়ে তাদের মধ্যে প্রেম হয়। গার্মেন্টকর্মীর বাবার অভিযোগ, রাকিব চৌকিদার তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। গত মার্চ মাসে রাকিব বিয়ের আশ্বাস দিয়ে চাকরি ছাড়িয়ে তার মেয়েকে বাড়িতে আনে; কিন্তু গত তিন মাস পেরিয়ে গেলেও রাকিব তাকে বিয়ে করেনি। তিনি জানান, মঙ্গলবার সকালে রাকিব ফোনে তাকে (গার্মেন্টকর্মী) বিয়ে করতে পারবে না বলে জানিয়ে দেয়। রাকিবের প্রত্যাখ্যানে আমার মেয়ে মানসিকভাবে আহত হয়। রাত ৮টার দিকে সে ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনার পরপরই প্রেমিক রাকিব চৌকিদারসহ তার পরিবারের লোকজন পালিয়েছে। গার্মেন্টকর্মীর বাবার অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তার মেয়েকে একাধিকবার রাকিব চৌকিদার ধর্ষণ করেছে। এখন আমার মেয়েকে বিয়ে করতে পারবে না বলে জানিয়ে দেওয়ায় সে আত্মহত্যা করেছে। তিনি বলেন, রাকিবের পরিবারকে বিষয়টি জানিয়েছি; কিন্তু তারা উলটো আমার মেয়েকে অপবাদ দিয়েছে।  আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছি। আমতলী থানার ওসি আরিফুল  ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার তরুণীর আত্মহত্যা

Update Time : ০৭:২৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫