০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের আসর থেকে পালালেন বর

  • Update Time : ১১:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুনের আসার খবর শুনে বিয়ের আসর থেকে পালিয়েছেন বর। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। শনিবার (১৮ মার্চ) বিকেলে নাটোরের বড়াইগ্রামে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন জানান, শনিবার বিকেলে উপজেলার কুমরুল গ্রামে ১২ বছরের এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন চলছিল। এসময় স্থানীয়রা বাল্যবিয়ের খবর উপজেলা প্রশাসনকে জানান। খবর পেয়ে উপজেলা প্রশাসন কুমরুল গ্রামে অভিযান পরিচালনা করে। উপজেলা নির্বাহী অফিসার (ইইএনও) আসার খবরে বর পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না এ মর্মে মুচলেকা দেন কনের বাবা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিয়ের আসর থেকে পালালেন বর

Update Time : ১১:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩