বিয়েবাড়িতে হামলায় নারীসহ আহত ১০
- Update Time : ০২:২৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনায় নারীসহ ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১টার দিকে সুনামগঞ্জের জামালগঞ্জের ভীমখালি ইউনিয়নের বড়ঘাঘটিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বড় ঘাঘটিয়া গ্রামের আব্দুস সাত্তারের ভাই আব্দুল কদ্দুসের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল বুধবার। বিয়ে উপলক্ষে মঙ্গলবার আব্দুল কদ্দুসের বাড়িতে আত্মীয়স্বজন এসে রাতে রান্নাবান্না করছিলেন। রাত ১টার দিকে পূর্বশত্রুতার জেরে হঠাৎ করে একই গ্রামের আব্দুর রউফের নেতৃত্বে তার পক্ষের লোকজন বিয়েবাড়িতে এসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় দুইপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- আব্দুস সাত্তার, জুলেখা বেগম, এমরুল হাসান, নুরুজ্জামান, সাবিকুন নাহার, আবু তালহা, আকমল ও আব্দুল হক।




























