০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘বিজয় ৪৬’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

  • Update Time : ০৮:৩২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মিশিগান স্টেট যুবলীগ কর্তৃক প্রকাশিত ‘বিজয় ৪৬’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাবেদ’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাঙালিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এখনো প্রবাসীরা দুর্যোগময় মূহুর্তে দেশের মানুষের পাশে দাঁড়ান। তাদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতির চাকায় গতি আসে। প্রবাসে থাকলেও তাদের মন পড়ে থাকে এ দেশে। তাই বিদেশে অবস্থান করেও তারা দেশের কথা ভাবেন। দেশের মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, প্রচার সম্পাদক এড. মাহফুজুর রহমান, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য এড. আজমল আলী, সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, কেন্দ্রীয় যুবলীগ নেতা এড. আব্বাস উদ্দিন, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শান্ত দেব, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও জেলা যুবলীগ নেতা সুজেল আহমদ তালুকদার, জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম ছফু প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মিশিগান স্টেইট যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়ার সিলেট আগমন উপলক্ষ্যে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। এছাড়া অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করায় জর্জিয়া স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক হাসান চৌধুরী সোহেলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজকরা। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

‘বিজয় ৪৬’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

Update Time : ০৮:৩২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭