বিজ্ঞানের যুগে উন্নত চারিত্রিক অাদর্শ মানুষ তৈরিতে ছাত্র মজলিস কাজ করছে- ইলিয়াস অাহমদ
- Update Time : ০১:১২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ বলেছেন, অাধুনিক জ্ঞান বিজ্ঞানের এ যুগে উন্নত চারিত্রিক অাদর্শ মানুষ তৈরিতে ও ছাত্রদের নৈতিক উন্নতি সাধনে ছাত্র মজলিস কাজ করছে। তিনি অারো বলেন অাজ দেশের ছাত্র সমাজকে এক শ্রেণীর রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের ব্যক্তিগত রাজনৈতিক ইমেজ তৈরিতে জাতীর ভবিষ্যৎ ছাত্র সমাজের লেখা-পড়া নষ্ট করে দিচ্ছে শুধু তাদের রাজনৈতিক সুবিদা গ্রহন করতে। ছাত্র মজলিস জন্মের পর থেকে এসব রাজনীতি থেকে বিপরীত শ্রুতে কাজ করছে। ২৮ সেপ্টেম্বর সিলেট নগরীর শহীদ সোলেমান হলে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবির যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। প্রথম অধিবেশনে উদ্ভোধনী বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর ভাষা সৈনিক লেখক-গবেষক অধ্যক্ষ মাসউদ খান। অনুষ্ঠিত সমাবেশের সমাপনী অধিবেশনে সিলেট মহানগরীর নবনির্বাচিত সভাপতি মেধাবী ছাত্রনেতা আফজাল হোসাইন কামিলের সভাপতিত্বে ও পূর্বজেলা সভাপতি জারির হোসাইন ও পশ্চিম জেলা সভাপতি জাকির হোসাইন সাঈদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা জয়নুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম, সাবেক সেক্রেটারি জেনারেল খালেদ আহমদ, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মন্জুরে মাওলা, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শাহীন, খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার প্রমূখ।






















