০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিচার ও সংস্কার না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
- Update Time : ০৭:৩৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিচার ও সংস্কার না হলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তির উদ্যোগে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে এ কথা বলেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মিডিয়ার সম্পাদকেরা বাংলাদেশের মানুষকে বারবার ধোঁকা দিচ্ছেন। জুলাই যোদ্ধাদের ক্রিমিনালাইজেশন করা হচ্ছে।’ তিনি বলেন, ‘বঙ্গভবনের পতন ছাত্রশক্তির হাত ধরেই হবে। বাংলাদেশে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কোনো জায়গা নাই।’ প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে বিচার করতে হবে। এরপরই আপনার মুখে নির্বাচনের তারিখ শোভা পাবে।’




























