১০:১৯ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নির্বাচনে না আসলে নিবন্ধন বাতিল হবে- ওবায়দুল কাদের

  • Update Time : ০৫:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করলে তাদের নিবন্ধন বাতিল হবে। তাই এখন তারা নানা অজুহাতে মিথ্যাচারের ভাঙা রেকর্ড ভাজাচ্ছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা রেলওয়ে ওভারপাসের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় হবে। এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের কোনরূপ হয়রানি করা হচ্ছে না। হয়রানির অভিযোগ থাকলে তারা বলুক। তারা (বিএনপি) আজ লা মেরিডিয়ানে দলের নির্বাহী কমিটির সভা করছে। কেউ তো তাদের বাধা দিচ্ছে না।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের এমপি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, সওজ কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনির হোসেন পাঠান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী অরুন আলো চাকমা, নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দারসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিএনপি নির্বাচনে না আসলে নিবন্ধন বাতিল হবে- ওবায়দুল কাদের

Update Time : ০৫:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৮