১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির পদযাত্রায় ছাত্রলীগের হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া

  • Update Time : ০২:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলা চালিয়েছে বাঙলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় বিএনপি নেতাকর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। বাংলা কলেজ গেটে একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে মিরপুর বাঙলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে বিএনপি নেতাকর্মীরা গাবতলী থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করেন। বেলা পৌনে ১২টার দিকে বাঙলা কলেজের সামনে পদযাত্রার একটি অংশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে ছাত্রলীগ নেতাকর্মীরা। তখন পদযাত্রা থেকে বিএনপির নেতা-কর্মীরা ধাওয়া দেয় ছাত্রলীগ নেতাকর্মীদের। এসময় প্রায় ১৫-২০ মিনিট দুপক্ষের মধ্যে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। বিএনপির কিছু নেতাকর্মী কলেজ গেটে ভাঙচুর করে এবং সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এর ভেতর দিয়েই পদযাত্রার বাকি অংশ কলেজ এলাকা অতিক্রম করে যায়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিএনপির পদযাত্রায় ছাত্রলীগের হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া

Update Time : ০২:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩