১০:২৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির নেতৃত্বাধীন জোটের দু-এক দিনের মধ্যে আসন বণ্টনের ফয়সালা চূড়ান্ত হবে- ফখরুল

  • Update Time : ০৪:৪২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: দু-এক দিনের মধ্যে আসন বণ্টনের ফয়সালা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একদল সাংবাদিকের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ কথা জানান। তিনি বলেন, ‘শত বাধা, নানা প্রতিকূলতা, গ্রেপ্তার-মামলার পরও আমরা নির্বাচনে অংশগ্রহণে দৃঢ়প্রতিজ্ঞ। দু-এক দিনের মধ্যেই জাতীয় যুক্তফ্রন্ট ও ২০ দলীয় জোটের মধ্যে আসন বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আসন বণ্টন নিয়ে আলোচনা চলছে। ’

মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই। সকল রাজবন্দির মুক্তি চাই। লেভেল প্লেয়িং ফিল্ড চাই। দেশের মানুষ বারবার সংগ্রাম করে, লড়াই করে তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে। এবারও তারা ভোটের অধিকার প্রয়োগ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে বলে আমরা বিশ্বাস করি। ’ নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে আমি কথা বলতে চাই না। নির্বাচন কমিশন এমন একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যার প্রতি মানুষের ন্যূনতম আস্থাও হারিয়ে ফেলছে। তারা শুধুমাত্র সরকারের যে ইচ্ছা, সরকারের যে নকশা তা বাস্তবায়িত করার জন্য কাজ করছে। আইন-শৃঙ্খলা বাহিনী যেসব কাজ করছে সেসব বিষয়ে তারা নির্বিকার। ’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি মনোনয়ন বাণিজ্যের রেকর্ড করেছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ওনার বিষয়ে আমি কথা বলতে চাই না। তিনি তো অনেক কথাই বলছেন, বলে যাচ্ছেন। মনোনয়ন বাণিজ্যে আওয়ামী লীগেরই অভিজ্ঞতা ভালো। তাদের মহাজোটের শরিক একটি দলের নেতার চাকরি (পদ)ও গেছে এই বাণিজ্যের অভিযোগে। ফলে এ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। ’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিএনপির নেতৃত্বাধীন জোটের দু-এক দিনের মধ্যে আসন বণ্টনের ফয়সালা চূড়ান্ত হবে- ফখরুল

Update Time : ০৪:৪২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮