০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির জরুরি বৈঠক সন্ধ্যায়
- Update Time : ১২:৫৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির সিনিয়র নেতারা। আজ শনিবার সন্ধ্যা ৭ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং জানিয়েছে, সন্ধ্যায় বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যান এবং চেয়ারপারসনের উপদেষ্টারা এক বৈঠকে বসবেন।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের কারাদণ্ডাদেশ নিয়ে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে অবস্থানরত তারেক রহমান।



















