১০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির আন্দোলন এখন ফেসবুক স্ট্যাটাসে: ওবায়দুল কাদের

  • Update Time : ০২:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ‘আন্দোলনে খালেদা জিয়াকে মুক্ত করা করা হবে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, ‘বিএনপির আন্দোলনের রং কী, বর্ণ কেমন ইতিমধ্যেই তাদের নেতাকর্মীরাতো বুঝেছেই, দেশের মানুষও দেখেছে। দলটির আন্দোলন এখন রাজপথে নয়, তাদের আন্দোলন এখন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ।’ বুধবার সকালে সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনের কোনো ইস্যু নেই, নেই বস্তুগত পরিস্থিতি, -এনিয়ে বিএনপি নেতারাও বিভ্রান্ত, তারা একবার বলে আন্দোলনের লক্ষ্য খালেদা জিয়ার মুক্তি, আবার বলে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন, কখনো নির্বাচন কমিশন, কখনো আগাম নির্বাচন আবার কখনো সরকার পরিবর্তন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সংগ্রামের লক্ষ্য নির্ধারণেই বিএনপি চরম ব্যর্থ, আর আন্দোলনতো সুদূর পরাহত।’

বিএনপি নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন জণগণকে কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তারা নিজেরাই কেন্দ্রে যায় না দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ভোটে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে।’ তিনি বলেন, ‘জনগণ এখন বুঝে গেছে বিএনপির অক্ষমতা আর দ্বি-চারিতা, নিকটবর্তী এবং দূরদর্শী লক্ষ্যহীন রাজনীতি আর সিদ্ধান্তহীনতা বিএনপিকে ক্রমশ জনবিচ্ছিন্ন করে চলেছে।’

দেশে গণতন্ত্র নেই বিএনপি মহাসচিবের অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘দেশে যদি গণতন্ত্র না থাকে, মত প্রকাশে বাধা থাকে তাহলে প্রতিদিন সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন কী করে?’ বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ দায়িত্বহীন এবং লক্ষ্যহীন উদাহরণ একমাত্র বিএনপিই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিএনপির আন্দোলন এখন ফেসবুক স্ট্যাটাসে: ওবায়দুল কাদের

Update Time : ০২:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০