০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির অপকৌশল ধরা পড়ে গেছে : ওবায়দুল কাদের

  • Update Time : ০৩:২১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারেক রহমানের পাসপোর্ট সমর্পণের বিষয়টি নিয়ে বিএনপি নানা কূটকৌশলের আশ্রয় নিচ্ছে।

শুক্রবার সকালে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যখন তাদের সেই অপকৌশল, কূটকৌশল ধরা পড়ে গেছে তখন যতোই তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক, কোন লাভ নেই। চিকিৎসার জন্য গিয়ে পরবর্তীতে রাজনৈতিক আশ্রয় নেয়ার প্রয়োজন, সেটা কিন্তু তাদের মাথায় আসেনি।’

তিনি আরো বলেন, ‘এটা এরকমই একটা দল, যে দল (বিএনপি) আজকে ধরা পড়ে গেছে। সত্যের মুখোমুখি তাদের দাড়াতে হচ্ছে। সত্যকে পাশ কাটিয়ে যাওয়ার কোন উপায় নেই।’

সেতুমন্ত্রী বলেন, ভারত সফরে নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা হয়েছে দেশের স্বার্থ নিয়ে, নির্বাচন নিয়ে নয়। এদেশের  কোনো কোনো দল বিদেশিদের কাছে ধরনা দেয় আর আওয়ামী লীগ দেশের স্বার্থ নিয়ে কথা বলে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিএনপির অপকৌশল ধরা পড়ে গেছে : ওবায়দুল কাদের

Update Time : ০৩:২১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮