০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বায়তুল মোকাররমে আল মাহমুদের দ্বিতীয় জানাজা সম্পন্ন
- Update Time : ০৪:৩৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কবি আল মাহমুদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। এর আগে দুপুর পৌনে ১টায় আল মাহমুদের প্রথম জানাজা সম্পন্ন হয় জাতীয় প্রেসক্লাবে।
আজ শনিবার বাদ জোহর তার দ্বিতীয় জানাজা হয়।
এরপর কবির মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার মৌরাইল গ্রামে। তার আগে রাজধানীর মগবাজারের বাসায় তার মরদেহ নিয়ে যাওয়ার কথা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় রবিবার তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।





























