০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত- ২০

  • Update Time : ০২:০০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে গোলাপজান বিবি (৬৬) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন। বুধবার (২৬ মে) সকাল সাড়ে দশটার দিকে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিশ্চিন্তপুর গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে একই গ্রামের কাদির মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তি করার জন্য বুধবার সকালে শালিস বৈঠকের আয়োজন করে উভয়পক্ষ। শালিসে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে উভয়পক্ষের লোকজনই দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালাতে থাকে।

হামলার সময় ঘটনাস্থলেই মোহাম্মদ আলীর মা গোলাপজান বিবি টেটাবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ২০ জন। সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বাড়ির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত- ২০

Update Time : ০২:০০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১